ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

সাকিবের আগমনে বাংলাদেশ দলে উচ্ছ্বাস, স্বস্তি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নিদাহাস ট্রফির ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের আগমন বাংলাদেশ দলে ছড়িয়েছে স্বস্তি। ফাইনালের লড়াইয়ে যেতে বাংলাদেশ এ মুহূর্তে দাঁড়িয়ে আছে ‘অঘোষিত’ সেমিফাইনালের সামনে।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের অলিখিত সেমিফাইনাল ম্যাচ। যে দল জিতবে সেই দল ভারতের বিপক্ষে লড়বে ফাইনাল ম্যাচে।

বিশ্বসেরা অলরাউন্ডারের হঠাৎ অন্তর্ভুক্তিতে দলে নিশ্চিতভাবেই আসছে পরিবর্তন। এই এক সাকিবের জন্যই গত দুই সিরিজে বাংলাদেশ দলে এসেছিল বেশ কয়েকটি পরিবর্তন। দলনায়কের যথার্থ বিকল্প না পাওয়ায় দল সাজাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের।

এখন আর অবশ্য সেই ঝক্কিটা থাকছে না। সাকিবের আগমনে দলের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকজনেরই। সে ক্ষেত্রে সৌম্য সরকারের অফ ফর্ম কিংবা মিরাজের বাজে বোলিংয়ে আজকের ম্যাচে এ দুজন ছিটকে গেলেও যেতে পারেন। তবে সাকিবকে সুযোগ করে দিতে নাজমুল ইসলাম অপুর দলে না থাকার সম্ভাবনার হার ঊর্ধ্বগামী। যদিও শেষ মুহূর্তের আগে বলা যাচ্ছে না কিছুই। সাকিব একাদশে ঢুকলে সাব্বির রহমানকে নেমে যেতে হবে ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতিতে মাহমুদউল্লাহর কাঁধ থেকে সরে যাচ্ছে ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের ‘ভার’। নামের পাশে অধিনায়কের তকমা নিয়েই মাঠে প্রবেশ করবেন সাকিব।

দলের বাকি জায়গাগুলোতে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। সাকিবের উপস্থিতিতে বাংলাদেশ দল নামতে পারবে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে ছয়জন ব্যাটসম্যান নিয়েও।
ফাইনালে ওঠার রণে আজ সন্ধ্যায় কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রেমাদাসায় ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

সাকিবের আগমনে বাংলাদেশ দলে উচ্ছ্বাস, স্বস্তি

আপডেট সময় ০৪:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮