ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুস্তাফিজের দিকে চেয়ে আছেন কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

৩১ রানে ১ উইকেট, ৪৮ রানে ৩ উইকেট, উইকেটশূন্য ৩৮ রান- মুস্তাফিজুর রহমানের তিন ম্যাচের বোলিং ফিগার। টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কাল শ্রীলঙ্কার সঙ্গে। এ ম্যাচে মুস্তাফিজ এগিয়ে আসবেন, এমন আশা করছেন কোচ কোর্টনি ওয়ালশ। নিজেদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ এখনও বোলিং করেনি বলেই ধারণা তার।

ভারতের সঙ্গে প্রথম ম্যাচে রান-তাড়ায় একটু চেপে ধরলেও বাকি ম্যাচে বাংলাদেশী বোলারদের বেশিরভাগই হারিয়ে খুঁজেছেন। শ্রীলঙ্কার সঙ্গে গুণেছেন ২১৪ রান, শেষ ম্যাচে ভারতের সঙ্গেও বেশ কিছু রান বাড়তি হয়ে গেছে বলে বলা হয়েছে দলের পক্ষ থেকেই।

‘আমাদের বোলিং ‘ঠিক’ই ছিল’, ওয়ালশ বলছেন, ‘তবে আমি জানি আমরা যতোখানি ভাল করতে পারি, ততোখানি করিনি। আমাদের উন্নতির জায়গা আছে। উন্নতিটা হচ্ছে, তবে দ্রুত না। কাল যদি সবকিছু ঠিকঠাক করতে পারি, আমাদের জন্য বিশাল কিছু যোগ করবে সেটা।’

মুস্তাফিজের ভূমিকাটা এখানেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘আমি আশা করি এই গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে আসবে মুস্তাফিজ। আমি জানি সে পারবে। পিএসএল (পাকিস্তান সুপার লিগ)-এ সে দারুণ কিছু ম্যাচ খেলেছে, এখন সেটা (পারফরম্যান্স) এখানে বয়ে আনতে হবে। আমরা আশা করছি সে এগিয়ে আসবে।’

রুবেল হোসেনের প্রশংসাও করেছেন ওয়ালশ, ‘রুবেল খুবই ধারাবাহিক আছে এখন। যদি অন্যরা এগিয়ে আসে, তাহলে আমাদের জন্য আরেকটু ভাল হবে। মুস্তাফিজের মতো কেউ যদি ভাল একটা ম্যাচ খেলে দেয়, সেটা আমাদের অনেক সহায়তা করবে।’

‘স্পিনারদের আমরা যেভাবে দেখতে চাই, ঠিক সেভাবে নেই। সময় তো তাদেরও ভাল গিয়েছে একসময়। সবাই সবার কাজটা করলে আমাদের ভাল সুযোগ আছে।’

সাকিব আল হাসান ফিট থাকলে কালকের ম্যাচে খেলবেন, সেক্ষেত্রে স্পিন বিভাগে বাড়তি কিছু যোগ হবে বাংলাদেশের।

ভারতীয় পেসারদের নাকল-বল বা শ্রীলঙ্কানদের বৈচিত্রের বিপরীতে বাংলাদেশী বোলাররা এখনও খুঁজছেন তেমন কিছু। এটাকে জরুরী মানছেন কোচ, ‘এই টুর্নামেন্টে বোলিংয়ে বৈচিত্র থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। গতিতে পরিবর্তন আনতে হবে, ইয়র্কার করতে হবে। একটা সম্পূর্ণ স্কিল-সেট তবেই হবে। তবে উইকেটে গিয়ে সবকিছুর বাস্তবায়ন ঠিক ধারাবাহিক হয়নি আমাদের।’

মুস্তাফিজের এগিয়ে আসা, বোলিংয়ে বৈচিত্র, ধারাবাহিকতা, সাকিবের দলে আসা- সবকিছুর জন্যই অপেক্ষা এখন বাংলাদেশের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুস্তাফিজের দিকে চেয়ে আছেন কোচ

আপডেট সময় ০৪:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮