ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আজ দেশে ফিরছেন ৩ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে।

আহত তিন যাত্রী হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।

শুক্রবার বিকাল সোয়া ৩টায় একটি বিশেষ বিমানে আসছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত তিনজনকে দেশে আনা হচ্ছে। শুক্রবার বিকাল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। আহতরা যদি চান তা হলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাদের পর্যায়ক্রমে চিকিৎসা দেবে।

এর আগে বৃহস্পতিবার শাহরিন আহমেদকে দেশে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী বিএনপি

আজ দেশে ফিরছেন ৩ জন

আপডেট সময় ১২:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮