ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিহত আবিদ-পৃথুলার বাসায় ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতান ও কো-পাইলট পৃথুলা রশিদের বাসায় গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরে পৃথুলার বাসায় যান তিনি। এ সময় ওবায়দুল কাদের তার পরিবারকে সান্ত্বনা দেন। কাদের বলেন, আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনাদের খোঁজখবর নেয়ার জন্য। পৃথুলার মা রাশেদা বেগম পৃথুলাসহ অন্যদের লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য ওবায়দুল কাদেরের কাছে আবেদন জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করছি। আমাদের এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন বলেও উল্লেখ করেন তিনি। পৃথুলার সঙ্গে সৈয়দপুর ও কক্সবাজারে বিমানে দেখা হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের স্মৃতিচারণ করেন।

এ সময় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাবেক সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেদা তারেক দিপ্তী উপস্থিত ছিলেন।

এরপর বিকাল ৪টায় নিহত পাইলট আবিদ সুলতানের উত্তরার বাসায় যান ওবায়দুল কাদের। সেখানে আবিদের বাকরুদ্ধ স্ত্রী ও স্বজনদের সান্ত্বনা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

নিহত আবিদ-পৃথুলার বাসায় ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮