ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ছাত্রদল নেতা মিলন পুলিশ হেফাজতে মারা যায়নি: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে খুলানায় ৪৫টি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা করেন। বেলুন উড়িয়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকার ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন পুলিশ হেফাজতে মারা যায়নি।

আইজিপি বলেন, পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায়, আইন ও বিধিতে কি ধরনের তদন্ত হবে তা বলা আছে। এখানে যার কথা বলা হচ্ছে, আমার জানামতে- তার মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে। পুলিশ হেফাজতে মারা গেছে- এমন দাবির সঙ্গে ঘটনাটির কোনো মিল নেই।

বৃহস্পতিবার বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে অনুষ্ঠানে এ কথা বলেন। অপর এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, মাদক ও জঙ্গিবাদ আমাদের প্রধান দুটি সামাজিক সমস্যা। এই সমস্যাকে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, একটি সমাজকে মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দরকার। পুলিশ শুধু আইনি বিষয়টা দেখতে পারে, কিন্তু সমাজকে মাদকমুক্ত করতে তার স্কুল, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান সবার অংশগ্রহণ প্রয়োজন। এজন্য মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

ছাত্রদল নেতা মিলন পুলিশ হেফাজতে মারা যায়নি: আইজিপি

আপডেট সময় ১০:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮