ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অমিতাভ-জয়ার সম্পত্তির হিসাব শুনলে চমকে উঠবেন

আকাশ বিনোদন ডেস্ক:

সম্প্রতি রাজ্যসভায় সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়া বচ্চন। এই অভিনেত্রী ও তার স্বামী অমিতাভ বচ্চনের সম্পত্তির হিসাবও জমা করেছেন। বচ্চন দম্পতির স্থাবর-অস্থাবর সম্পত্তির ঝলক দেখলে চমকেও উঠতে পারেন।

এত দিন রাজ্যসভার বিজেপি এমপি রবীন্দ্রকিশোর সিংহের সম্পত্তিই সবচেয়ে বেশি বলে জানা গিয়েছিল। ২০১৪তে তার সম্পত্তির হিসাব দাঁড়িয়েছিল ৮০০ কোটি টাকা। তবে জয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বচ্চন দম্পতির সম্পত্তি প্রায় হাজার কোটি টাকারও বেশি।

২০১২ সালে বচ্চন দম্পতির সম্পত্তির মোট হিসাব পাওয়া গিয়েছিল ৪৯৩ কোটি টাকা। বর্তমানে বচ্চন দম্পতির স্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৪৬০ কোটিরও বেশি। একই সঙ্গে তাদের অস্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৫৪০ কোটি টাকার। ২০১২তে যা ছিল ৩৪৩ কোটির কাছাকাছি।

সম্পত্তির খতিয়ানে দেখা গিয়েছে, বচ্চন দম্পতির কাছে স্বর্ণসহ গয়না রয়েছে প্রায় ৬২ কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অমিতাভেরই রয়েছে ৩৬ কোটি টাকারও বেশি গয়না।

বচ্চন দম্পতির গ্যারাজে রয়েছে ১২টি বিলাসবহুল গাড়ি, যার মোট দাম প্রায় ১৩ কোটি টাকারও বেশি। এগুলোর মধ্যে রয়েছে একটি রোলস রয়েস, তিনটি মার্সেডিজ, একটি পোরশা এবং একটি রেঞ্জ রোভার। অমিতাভের একটি ন্যানো ও ট্র্যাক্টরও রয়েছে।

অমিতাভ ও জয়ার দুটি ঘড়ি রয়েছে যার একটির দাম ৩ কোটি ৪০ লাখ টাকা। অপরটি ৫১ লাখ টাকার। অমিতাভের একটি পেন রয়েছে যার দাম ৯ লাখ টাকারও বেশি।

ফ্রান্সে জমি ও বাড়ি মিলিয়ে বচ্চন দম্পতির ৩ হাজার ১৭৫ স্কোয়্যার মিটারের সম্পত্তি রয়েছে। একই সঙ্গে নয়ডা, ভোপাল, পুনে, অহমেদাবাদ এবং গাঁধীনগরেও সম্পত্তি রয়েছে।

এছাড়া জয়া বচ্চনের ১.২২ হেক্টর চাষের জমি রয়েছে, যার মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। এটি লখনউয়ের কাকোরিতে অবস্থিত। বরাবাঙ্কির দৌলতপুরে অমিতাভের ৩ একর জমি রয়েছে, এর মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অমিতাভ-জয়ার সম্পত্তির হিসাব শুনলে চমকে উঠবেন

আপডেট সময় ১২:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮