ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় রাশিয়াই দায়ী: তেরেসা মে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় সম্ভবত মস্কোই জড়িত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে।

দেশটির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে সোমবার তিনি বলেন, তাদের হত্যাচেষ্টায় যে নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছে, তা রাশিয়ার বানানো সামরিক ঘরানার। বিবিসির খবরে বলা হয়েছে, এ বিষয়ে ব্যাখ্যা জানতে রুশ রাষ্ট্রদূতকেও ব্রিটিশ পররাষ্ট্র দফতরে তলব করা হয়েছে।

তেরেসা মে বলেন, মঙ্গলবারের মধ্যে বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া না পেলে যুক্তরাজ্য স্ক্রিপালের ওপর হামলার ঘটনাকে মস্কোর বেআইনি বলপ্রয়োগ হিসেবে বিবেচনা করবে।

গেল ৪ মার্চ ইংল্যান্ডের স্যালিসবুরির উইল্টশায়ারের একটি পার্কের বেঞ্চ থেকে স্ক্রিপাল ও ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ওপর নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এই ন্যক্কারজনক হামলা পরিষ্কারভাবে রাশিয়া থেকে এসেছে। দেশটিকে অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

তবে এসব অভিযোগকে মস্কো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তেরেসা মের বিবৃতিতে সার্কাস প্রদর্শনী বলে মন্তব্য করেন। তিনি বলেন, শেষ কথা হচ্ছে- আরেকটি উসকানিমূলক প্রচারাভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় রাশিয়াই দায়ী: তেরেসা মে

আপডেট সময় ০২:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮