ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদেরও চাকরি দেয়া হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে। কোনো মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না।

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করেছে। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির ব্যবস্থা করেছে। আগামীতে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদেরও চাকরির সুযোগ সুবিধা দেয়া হবে।

বুধবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খালেক খান।

এর আগে মন্ত্রী বুধবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদেরও চাকরি দেয়া হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট সময় ১২:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭