ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুম থেকে ডাকায় মাকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করায় ছেলের হাতে খুন হয়েছেন আয়েশা খাতুন নামে এক মা। সোমবার সকাল সাতটার দিকে ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজনা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে। ঘটনার পরপরই ঘাতক ছেলে মাসুদ রানাকে আটক করেছে স্থানীয়রা। নিহত আয়েশা খাতুন ঘাসিখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী।

আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ছেলে মাসুদ রানাকে ডাকতে যান মা আয়েশা খাতুন। বেশ কয়েকবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে মাসুদ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা আয়েশা খাতুন মারা যান। পরে এলাকাবাসী ঘাতক ছেলে মাসুদকে আটক চাটমোহর থানা পুলিশে খবর দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে মেয়র শহিদুল আরও বলেন, যতদুর শুনেছি মাসুদের মানসিক সমস্যা আছে। দিনমজুরের কাজ করলেও ঠিকমতো কাজে যেতে পারতেন না। এ নিয়ে পরিবারে মাঝে মধ্যে মনোমালিন্য ছিল। মাকে হত্যার পর তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। মাঝে মধ্যে মায়ের জন্য কান্নাকাটি করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর বিস্তারিত বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুম থেকে ডাকায় মাকে হত্যা

আপডেট সময় ০৫:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮