ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

আশুলিয়ায় ৩টি নিটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী লাগোয়া শিল্পাঞ্চল আশুলিয়ায় পাশাপাশি ৩টি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টায় আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার টুডে নিটিং ফ্যাক্টরি নামে পাশাপাশি ৩টি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কারখানাগুলোর মালিক জনৈক আল আমিন। কারখানাটিতে সর্বমোট শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। কারখানার শ্রমিকরা জানান, নিটিং কারখানা ৩টি পাশাপাশি অবস্থিত। প্রথমে টুডে-২ নামে কারখানায় আগুন লাগে। কারখানার ওয়েস্টেজের গুদামে আগুন চোখে পড়ার সঙ্গে উপস্থিত শ্রমিকরা বের হয়ে চিৎকার করতে থাকে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশাপাশি অন্য দুটি কারখানায়ও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস পৌনে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এদিকে আগুনের কারণে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক ও জিরাবো-বিশমাইল সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড, সাভার ও উত্তরা থেকে ৬টি ইউনিট কাজ করছে।

ডিইপিজেড দমকল বাহিনীর আব্দুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। তবে কারখানাগুলোর অবস্থান আবাসিক এলাকার সরু রাস্তা হওয়ায় ভেতরে দমকল বাহিনীর গাড়ি প্রবেশ করতে বেগ পেতে হয়েছে। এছাড়া ওই এলাকায় পানি সংকট থাকায় গাড়িতে থাকা পানি দিয়েই আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

তিনি আরও জানান, ৩টি কারখানার আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে। তবে কী পরিমাণ ক্ষতি ও কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

আশুলিয়ায় ৩টি নিটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮