ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

শেখ হাসিনার সহায়তা চাইলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহায়তা চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন বাম দল সিপিআইএম। আর অপ্রত্যাশিত ব্যবধানে জিতে ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি।

প্রথমবারের মতো রাজ্যটিতে ক্ষমতায় এসে বিজেপি মুখ্যমন্ত্রী বানিয়েছে বিপ্লব কুমার দেবকে যার পূর্ব পুরুষরা চাঁদপুর থেকে ত্রিপুরায় অভিবাসন করেছেন। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব। তার আগেই তিনি শেখ হাসিনাকে ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

খোকন জানান, তার রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন বিপ্লব। আর শেখ হাসিনাও দিয়েছেন সহযোগিতার আশ্বাস। এ সময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথাও স্মরণ করেন বলেও জানিয়েছেন তার উপপ্রেস সচিব।

বিপ্লব কুমার দেবের পরিবারের আদি নিবাস বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলায়। মুক্তিযুদ্ধের সময় তার বাবা হিরুধন দেব এবং মা মিনা রানি দেব ত্রিপুরায় চলে যান। বিপ্লবের হাত ধরে ত্রিপুরায় বিজেপির উত্থান অনেকটাই বিস্ময়কর। দুই বছর আগে তাকে রাজ্যের সভাপতি করে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সংগঠনটি।

তবে ত্রিপুরা বামদের শক্তিশালী দুর্গ হিসেবেই পরিচিত। গত ২৫ বছর ধরে একটানা ক্ষমতাসীন বামরাই। মানিক সরকার ২০ বছর ধরেই ছিলেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগতভাবে সৎ হিসেবে পরিচিত মানিকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

শেখ হাসিনার সহায়তা চাইলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮