ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে ‘ডন ৩’, বাদ পড়ছেন প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক:

ফের সিনেমার বড় পর্দা কাঁপাতে আসছে বলিউডের অন্যতম হিট জুটি। কিং খান শাহরুখ আর পরিচালক ফারহান আখতার। তারাই নিয়ে আসছে ‘ডন’-এর নতুন সিক্যুয়াল। স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খুব শিগগিরই তা শাহরুখকে শোনানো হবে। তবে, শাহরুখের বিপরীতে কে আছেন, তা এখনো জানা যায়নি। বলিউড সূত্রের খবর, এ ছবিতে নতুন একজন নায়িকাই প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বলিউডে গুঞ্জন উঠেছিল, ‘ডন ৩’-এ প্রিয়াঙ্কা চোপড়ার বদলে আসছেন দীপিকা পাডুকোন। তবে, এ বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ছবিটির প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেন, এমন কোনো সম্ভাবনা নেই।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা ট্যুইটারে লেখেন, শাহরুখ খানের ‘ডন ৩’-এর কাজ আগামী বছর শুরু হবে। ছবিটির বেশির ভাগ অংশ দুবাই ও আবুধাবিতে শুটিং হবে। ছবিটিতে শাহরুখের বিপরীতে নতুন কোনো মুখ দেখা যাবে।সবার অপেক্ষা এখন ‘ডন ৩’-এর জন্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ডন’ ও ‘ডন ২’-এর প্রযোজক-পরিচালক ফারহান আখতার বলেন, আমি অবাক হই যখন দেখি ডন ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কোনো সীমা নেই। আমি তাদের আশার মূল্যায়ন করব। তাদের হতাশ হতে দেব না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসছে ‘ডন ৩’, বাদ পড়ছেন প্রিয়াঙ্কা

আপডেট সময় ১১:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮