ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

রানীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণ করলো ফেরিওয়ালা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে তুহিন খান নামে এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান, রানীশংকেল উপজেলার মধ্য ভান্ডারা গ্রামের কামাল উদ্দীনের ছেলে তুহিন খান এলাকায় ভাঙ্গারি মালামাল কিনে বাজারে বিক্রি করতেন। বুধবার দুপুরে তিনি মহালবাড়ি গ্রামে গেলে স্কুল ছাত্রী বাড়ির পরিত্যক্ত মালামাল বিক্রি করতে যায়। এসময় তুহিন ভাংতি টাকা নেই জানিয়ে স্কুলছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তুহিন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী শিশুটি মহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

রানীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণ করলো ফেরিওয়ালা

আপডেট সময় ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮