ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাহমুদউল্লাহ-মুশফিকে বাংলাদেশ ১৮৬

আকাশ স্পোর্টস ডেস্ক:

মূল লড়াই মাঠে গড়ানোর আগে একটা ভালো প্রস্তুতির দরকার ছিল বাংলাদেশের। সেটা ভালোভাবেই সারলেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে স্কোর বোর্ডে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছেন তারা।

কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে (সিসিসি) আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৪ রান হতেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও টপ অর্ডার সাব্বির রহমান। এদিন আরেক প্রান্তেওপেন করতে নেমেছিলেন লিটন দাস। পরে মুশফিকুর রহিমকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান তিনি।

ব্যক্তিগত ৪০ রান করে লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। এতে লড়াইয়ে থাকে সফরকারীরা। এর পর মাহমুদউল্লাহরিয়াদের সঙ্গে ৭৪ রানের যুগলবন্দিতে দলের সংগ্রহ ১৮৬ দাঁড় করান মুশফিক। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের দৃষ্টি জুড়ানো ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল। আর ভায়রা ভাই ও অধিনায়ক খেলেন ৪৩ রানের টর্নেডো ইনিংস।

সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে ব্যাটসম্যানরা জ্বলে উঠলেও বোলাররা থেকেছেন নির্বিষ। ব্যাটিং সহায়ক উইকেটে ১৮৬ রানের পুঁজি নিয়ে এখন টাইগার বোলাররা কেমন করেন, তাই দেখার পালা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

মাহমুদউল্লাহ-মুশফিকে বাংলাদেশ ১৮৬

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮