ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

মরা ছাগলের সংবাদ শেয়ার দেওয়ায় ৫৭ ধারায় মামলা, সাংবাদিক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার সংবাদ ফেসবুকে শেয়ার করায় প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ এনে খুলনার এক সংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। আব্দুল লতিফ মোড়ল নামের ওই সাংবাদিক খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

ডুমুরিয়া থানার পুলিশ জানায়, সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করেন। পরে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে লতিফকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া সংবাদ অনুযায়ী, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তার নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুঃস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল সেদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে সুব্রত বাদী হয়ে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান।

সুকুমার বিশ্বাস বলেন, মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। তার জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আসামি লতিফকে গ্রেফতার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সোমবার রাতে গ্রেফতারের পর ১ আগস্ট মঙ্গলবার সকালে লতিফকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

মরা ছাগলের সংবাদ শেয়ার দেওয়ায় ৫৭ ধারায় মামলা, সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় ০৪:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭