ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাট শিল্পকে ধ্বংস করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আমার পরনের শাড়িটা পাটের তৈরি, আমার হাতের ব্যানেটি ব্যাগটাও পাটের তৈরি। পাট আমাদের সোনালী আঁশ। পাটের তৈরি জিনিসের ওপর আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। পাটের তৈরি বিভিন্ন জিনিস বিদেশে রফতানি করে আমার বৈদেশিক মুদ্রা অর্জন করছি।

মঙ্গলবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের বিরোধিতা সত্ত্বেও পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংকের কাছে থেকে অর্থ নিয়েছিল জোট সরকার।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে সরকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এসে বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিল। যেখানে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই সব বন্ধ কলকারখানা খুলে দিয়ে তা জাতীয়করণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখনই জাতির পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়।

অন্যান্য শিল্পের মতো পাট শিল্পও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার পরিহিত শাড়ি, ব্যবহৃত জুতা ও সঙ্গে থাকা ব্যাগটি পাটের বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাট শিল্পকে ধ্বংস করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮