ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক ম্যাচে দুই বোলারের হ্যাটট্রিক!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা। কখন কী ঘটবে, বলা মুশকিল। সেটাই আরেকবার দেখা গেল নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে। যেখানে প্রায় একই সময়ে দুজন আলাদা বোলার পূরণ করেছেন হ্যাটট্রিক।
ওয়েলিংটনের পেসার লোগান ভন বিক ও অকল্যান্ড পেসার ম্যাট ম্যাকেয়ানের এই কীর্তি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসও বটে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ১১২ বছরের ইতিহাসে এবারই প্রথম একই দিনে দুই বোলার হ্যাটট্রিক করেছেন।

নতুন এই ইতিহাস লেখার পথটা একটু কাকতালীয়ও বটে। ফন বিক ও ম্যাকেয়ান দুজনই হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে, দুজনই এর আগে খেলেছেন ক্যান্টারবুরির হয়ে; শুধু তা-ই নয়, দুজনই বেরিয়েছেন একই স্কুল থেকে (ক্রাইস্টচার্চ সেন্ট অ্যান্ড্রু’স কলেজ)।

ম্যাট ম্যাকেয়ান

ম্যাট ম্যাকেয়ানপ্লাঙ্কেট শিল্ডে একই দিনে হ্যাটট্রিকের প্রথমটা ফন বিকের। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ৪০তম হ্যাটট্রিক পূরণ করেন ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে। বিকের তোপে তার সাবেক দল ক্যান্টারবুরি দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে।

প্রায় একই সময়ে প্লাঙ্কেট শিল্ড ৪১তম হ্যাটট্রিকের দেখা পায় ম্যাকেয়ানের সৌজন্যে। নর্দার্ন ডিস্ট্রিকসের মিডল অর্ডার ভেঙে ইনিংসের ২৬ ও ২৮তম ওভার মিলয়ে তিনি পূরণ করেন হ্যাটট্রিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এক ম্যাচে দুই বোলারের হ্যাটট্রিক!

আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮