ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ নিয়োগ পরীক্ষায় ঢাবি ছাত্রসহ আটক ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সিপাহি নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৬ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে জেলা পুলিশ লাইন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরীপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকোনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাশেল আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মঙ্গলবার বিকালে জেলা পুলিশ লাইনে সিপাহি নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে শিবগঞ্জের ৬ পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা স্বীকার করে। সন্ধ্যায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাহবুব আলম খান আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আটককৃতরা সাংবাদিকদের জানায় টাকার বিনিময়ে তারা পরীক্ষায় অংশ নেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশ নিয়োগ পরীক্ষায় ঢাবি ছাত্রসহ আটক ৬

আপডেট সময় ১০:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮