ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও চুরির টাকার ভাগ-বাটোয়ারার জেরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত যুবক রজব আলী (২৪) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক-সংক্রান্ত পূর্বের বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মেহেদী রজব আলীর শার্টের কলার ধরে রাখেন। এ সময় জিসান নামে আরেক যুবক তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা সবাই একই মহল্লার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু। তারা মাদকসেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি। মাদক-সংক্রান্ত বিষয় ও চুরির টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি জানান, ঘটনার পর পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুরির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ১০:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬