ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটের সাবেক মেয়র কামরান গুরুতর অসুস্থ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান গুরুতর অসুস্থ। তার হার্টে ৪টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি ব্লক অপসারণ করে রিং বসানো হয়েছে বলে জানিয়েছেন পারিবারিক সূত্র।

সোমবার সকালে ৩টি ব্লক অপসারণ করে রিং বসানো হলে তিনি সুস্থবোধ করেন। এর আগে রোববার ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রাম করে হার্টে ব্লক দেখতে পান ডাক্তাররা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে সাবেক মেয়র কামরানের শরীর ভালো যাচ্ছিল না। বুকে ব্যথাসহ অন্য সমস্যায়ও তিনি ভুগছিলেন। সোমবার হার্টে রিং বসানো হয়। তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে রয়েছেন। আরও কয়েক দিন থাকতে হতে পারে বলে জানা য়ায়। তবে শরীরের অবস্থা বেশ ভালো রয়েছে। তার সঙ্গে আছেন স্ত্রী আসমা কামরান এবং ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

শিপলু দৈনিক আকাশকে জানান, আল্লাহর রহমতে চিকিৎসকরা তিনটিতে রিং বসিয়েছেন। এই মুহূর্তে আরেকটিতে রিং বসানো লাগবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। হার্ট ফাউন্ডেশনে আরও ২-১ দিন থাকা লাগতে পারে। শিপলু তার বাবার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটের সাবেক মেয়র কামরান গুরুতর অসুস্থ

আপডেট সময় ০২:৩৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮