ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ঢাকায় বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধায় পড়ে পণ্ড হয়ে যায় রাজশাহী বিএনপির প্রতিবাদ মিছিল।

জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিল নিয়ে রাস্তায় বের হতে না পেরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।

এর আগে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এরপর রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার তীব্র প্রতিবাদসহ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসদ্দেক হোসেন বুলবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করে। তবে বিনা উস্কানিতে পুলিশ তাদের বাধা দেয়। তবে দলের নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

আপডেট সময় ০২:১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮