ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষাসফরের টাকা না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা সফরের টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী। রোববার সন্ধ্যায় নাটোরের পৌর শহরের বাসুয়াপাড়া (জিয়াপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত হাফছা হুমায়রা ঐশী (১৫) বাসুয়াপাড়ার হযরত আলীর মেয়ে। সে সিংড়ার আলহাজ রহিম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্কুল ও পরিবার জানায়, আলহাজ রহিম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি পাহাড়পুর ও মহাস্থানগড়ে শিক্ষাসফরের আয়োজন করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ উপলক্ষে প্রতিটি শিক্ষার্থীর ৪০০ টাকা নির্ধারণ করা হয়। রোববার বিকাল ৪টায় স্কুল ছুটির পর ঐশী বাড়ি ফিরে তার মায়ের কাছে শিক্ষাসফরের টাকা চায়। এ সময় তার মা বকাবকি করে শিক্ষাসফরে যেতে নিষেধ করেন। এতে মায়ের ওপর অভিমান করে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় জানায়নি বলে জানান সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষাসফরের টাকা না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮