ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

অাকাশ জাতীয় ডেস্ক:

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আবারও সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যের আহ্বান অব্যাহত রাখবে বিএনপি। বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি এ থেকে পরিত্রাণের দায়িত্ব শুধু খালেদা জিয়া বা বিএনপির নয়। তাই এখন আমরা সবাইকে আহ্বান জানাব, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে রাজপথে নেমে আসতে।’

বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, যুবদলের মোরতাজুল কবির বাদরু, রফিকুল আলম মজনু, গোলাম মওলা শাহিন, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আলমগীর হাসান সোহান, ইছাহাক সরকারসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

আপডেট সময় ০১:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮