ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক ১১টি মুসলিম দেশের নাগরিকদের সে দেশে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ তথ্য জানিয়েছেন। খবর স্ট্রেইট টাইমসের।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ওই সব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রক্রিয়া আগের তুলনায় আরও কড়াকড়ি করা হবে বলে জানানো হয়েছে। ১১টি দেশের নাম উল্লেখ না করলেও মুসলিমপ্রধান দেশগুলোর কথাই বলা হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এর উত্তর কোরিয়াও মধ্যে রয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ক্রিস্টজেন নেইলসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কারা প্রবেশ করছে, এটা আমাদের জানা উচিত। তাই ওই সব দেশ থেকে আসা অভিবাসীদের ওপর বাড়তি নজরদারি চালানো হবে। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিবাসন নীতিতে নতুন জটিলতা রুখতে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানান নেইলসন।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর অভিবাসন নীতিতে বড়সড় বদল আনেন ডোনাল্ড ট্রাম্প। ১১টি দেশের অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে তার সরকার। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশেষত মুসলিমপ্রধান দেশগুলোর ওপর আঘাত হানা হয়। দেশগুলো হলো মিসর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ট্রাম্প

আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮