ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

চালের দাম কমাতে ভারত থেকে আরও এক লাখ টন চাল আমদানি করবে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বুধবারের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ভারত থেকে প্রতি টন ৪৫৫ মার্কিন ডলারে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে।

জানা গেছে, ভারত থেকে ওই এক লাখ টন নন বাসমতি চাল আমদানির কাজ করবে রশিদ এগ্রো-প্রোডাক্টস। এ জন্য ব্যয় হবে ৪২২ কোটি ৫৯ লাখ টাকা। ভারতের সরকারি প্রতিষ্ঠান পিইসি লিমিটেড গত বছরের ১৭ মে বাংলাদেশে সিদ্ধ ও আতপ চাল রফতানির আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠায়। পরে ভারত থেকে পাঁচ লাখ টন সিদ্ধ চাল আমদানির আগ্রহের কথা জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে গত ৩১ মে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়।

এদিকে গত বছরের ১৬ ও ১৭ জুলাই পিইসির দুই সদস্যের সঙ্গে বাংলাদেশের জিটুজি পদ্ধতিতে ক্রয়বিষয়ক কমিটির মধ্যে আলোচনা হয়। তখন ভারতের সরকারি প্রতিষ্ঠানটি দুই লাখ টন চাল বাংলাদেশকে দিতে রাজি হয়। চালের সরকারি মজুদ তলানিতে নেমে যাওয়া চলতি অর্থবছরে ১৫ লাখ টন চাল এবং পাঁচ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়াও কয়েকটি দেশ থেকে সরকারিভাবে ধাপে ধাপে এই আমদানির প্রস্তাব অনুমোদন দিচ্ছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার

আপডেট সময় ১০:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮