ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

কেন্দ্রীয় কারাগারের পথে দুর্ঘটনায় আসামি ও পুলিশসহ আহত ১২

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ থেকে আসামি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আসামি ও পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিরাজদিখান-মালখানগর সড়কের কাজীরবাগসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি বহনকারী ভ্যানটি সকাল সাড়ে ১০টার দিকে মালখানগর কাজীরবাগে পৌঁছালে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মুন্সীগঞ্জ পুলিশ লাইনের এএসআই জামাল হোসেন, ৪ জন কনস্টেবল ও ৬ জন আসামিসহ পুলিশের পিকআপ ড্রাইভার আহত হন। আহতদের সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ট্রলির ড্রাইভার শাহীনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে সিরাজদিখান ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় পুলিশের গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সিরাজদিখান থানার ওসি মো হেলালউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারের পথে দুর্ঘটনায় আসামি ও পুলিশসহ আহত ১২

আপডেট সময় ১১:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮