ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরতলির শাকপালা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগম (৪০) শহরের মালগ্রাম চাপড়পাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে শাহজাহান আলীর স্ত্রী। আহত শাহজাহান আলী বাদুড়তলা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আশুতোষ মিত্র জানান, নিহত সাহিদা বেগম হৃদরোগী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্ত্রীকে বাইকে নিয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তারা শাকপালা মোড়ে পৌঁছলে অজ্ঞাত একটি কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বজনরা মাথায় গুরুতর আঘাত পাওয়া ও দুই পা ভেঙে যাওয়া সাহিদা বেগমকে শহরের কানচগাড়ি এলাকায় তেস্লা নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮