ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিম ও সাকিবের নৈপুণ্যে সহজ জয় তুলে নিলো বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবাল ও সাকিব আল হাসান নৈপুণ্যে দারুণ জয় তুলে নিলো বাংলাদেশ। সোমবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারালো টাইগাররা। ২০১৮ সালে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী ১৯ জানুয়ারি মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেন। ৮৪ রান করে করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসান করেন ৩৭ রান। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ১৪ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ২টি উইকেট নেন।

বাংলাদেশ ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বলে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। ১৪ বল খেলে ১৯ রান করেন তিনি।

এরপর ওয়ানডাউনে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সঙ্গে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ইনিংসের ২০তম ওভারে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন তিনি। সাকিব করেন ৩৭ রান। পরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী বাংলাদেশ।

জিম্বাবুয়ে ইনিংস: ১৭০ (৪৯ ওভার)

(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন ‍মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।

বাংলাদেশ ইনিংস: ১৭১/২ (২৮.৩ ওভার)

(তামিম ইকবাল ৮৪*, এনামুল হক বিজয় ১৯, সাকিব আল হাসান ৩৭, মুশফিকুর রহিম ১৪*; কাইল জারভিস ০/১৫, টেন্ডাই সাতারা ০/২৬, সিকান্দার রাজা ২/৫৩, ব্লিজিং মুজারাবানি ০/৩১, গ্রায়েম ক্রেমার ০/৪৬)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিম ও সাকিবের নৈপুণ্যে সহজ জয় তুলে নিলো বাংলাদেশ

আপডেট সময় ০৬:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮