ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী সাজা কমলো সুচির, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেওয়া হলো যাবজ্জীবন কৃষিতে জ্বালানি নির্ভরতা কমবে: কৃষিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নবীনগরে যুবককে গুলি করে হত্যা, পুলিশসহ আহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ দুইজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সুত্রে জানা যায়, চরলাপাং খেলার মাঠে ক্রিকেট খেলার প্রতিযোগীতা চলার সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলা থেকে আগত সন্ত্রাসী বাহিনীর লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায়। সেখানে ওই উপজেলার মির্জাচর গ্রাম থেকে আগত সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালায়।

ওই গুলিতে নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের সরকার বাড়ির আলমাস সরকারের ছেলে শামিম সরকার (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায়, নবীনগর পাশ্ববর্তী রায়পুরা উপজেলায় ৬টি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল। তারই জের ধরে ওই সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনরা নবীনগরের বিভিন্ন গ্রামে অবস্থান করছিল। তাদের খুঁজতে রোববার সন্ধ্যায় তিনটি নৌকা বোঝাই সহস্রাধিক লোক চরলাপাং গ্রামে এসে এ আক্রমণ চালায়।

এ বিষয়ে নিহতের ভাই কাউসার সরকার বলেন, আমাদের এখানে রায়পুরার কোনো লোকজন ছিল না। আমরা যুবকরা মাঠে ক্রিকেট প্রতিযোগীতায় খেলা করছিলাম সেই খেলার মাঠে রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফারুক এর বাহিনী এ আক্রমণ করে। নিহতের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি রাজু আহম্মদ বলেন, সংঘর্ষে জড়িত লোকজন যেন উপজেলায় ঢুকতে না পারে সেই জন্য আমরা সেখানে বাঁধা দিলেও তারা এ হামলা করে। এ সময় গুলিতে একজন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

নবীনগরে যুবককে গুলি করে হত্যা, পুলিশসহ আহত ২

আপডেট সময় ০৯:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮