ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টানা ৯ বছর সরকার পরিচালনার সুযোগের জন্য দেশ উন্নত হচ্ছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টানা ৯ বছর সরকার পরিচালনার সুযোগের জন্য দেশ উন্নত হচ্ছে। দেশবাসীকে প্রশ্ন, আপনারা কি চান? উন্নত দেশ নাকি পিছিয়ে পড়া পুর্বের বাংলাদেশ। সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর আগে বর্তমান সরকারের শপথ গ্রহণের দিনটিতে শুক্রবার সরকার প্রধানের এই ভাষণ দেয়ার বিষয়টি আগেই জানানো হয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটায় এই ভাষণ শুরু হয়।

সরকারের শেষ বছরে এই ভাষণ নিয়ে বিশেষ করে বিরোধী দলগুলোর আগ্রহ আছে। প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতি নিয়ে কী বলেন, সে বিষয়ে জানতে উন্মুখ হয়ে আছেন বিএনপি নেতারা।যদিও বিএনপি নেতাদের নির্বাচনকালীন সরকারের দাবি মেনে নেয়া হবে না, এমন কথা প্রধানমন্ত্রী বহুবার বলেছেন। আওয়ামী লীগ নেতারা নিশ্চিত করেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো চমক থাকছে না।

সরকারের বর্ষপূর্তিতে প্রতি বছর এভাবে ভাষণ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে এই ভাষণ দেশের প্রতিটি বেসরকারি টেলিভিশনও সরাসরি সম্প্রচার করে। সেই সঙ্গে সম্প্রচার করা হয় রেডিও চ্যানেলে। এই ভাষণ শুনতে শীতের মধ্যেও মানুষের জটলা দেখা গেছে।

এর বাইরে আর্মি স্টেডিয়ামেও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে ভোটের এক সপ্তাহ পর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার শপথ পড়ান।

নতুন সরকারের শপথ নেয়ার পর ভোটপূর্ব ও ভোটের পর পর সহিংসতার যে চিত্র দেখা যায়, তা পাল্টে যায়। আর ভোটের এক বছর পর আবারও সরকার পতন আন্দোলনকে কঠোর হাতে মোকাবেলা করে চার বছর পূর্ণ করে মেয়াদ পূর্তির পথে সরকার। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এই ভাষণে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী সংসদ নির্বাচনেও জনগণের সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৯ বছর সরকার পরিচালনার সুযোগের জন্য দেশ উন্নত হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮