ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলি সেনাদের গুলিতে অবরুদ্ধ গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বৃহস্পতিবার এ দুই ফিলিস্তিনি কিশোর নিহত হলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা সীমান্তের আল-বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ১৬ বছর বয়সী আমির আবদুল হামিদ আবু মুশাইদ নামে এক কিশোর মারাত্মকভাবে আহত হন। ইহুদিবাদী সেনারা তার বুকে গুলি করে বলে জানান কিদরা। তাকে গাজার দেইর আল-বালাহ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এদিকে, পশ্চিম তীরের নাবলুস শহরে একদল বিক্ষোভকারীর ওপর ইহুদিবাদী সেনারা গুলি চালালে আলী ওমর নিমর কিনো নামে ১৭ বছরের এক তরুণ নিহত হন। ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে প্রায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট সময় ০২:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮