ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

বিদ্যুতের মূল্য হ্রাস বা বৃদ্ধি চলমান প্রক্রিয়া: নসরুল হামিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের মূল্য হ্রাস বা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, দেশের জনসাধারণের কষ্ট লাঘবে ও জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকার দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নসরুল আরও বলেন, এর ধারাবাহিকতায় শতভাগ বিদ্যুতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

কবে নাগাদ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হবে এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দ্রুততার সঙ্গেই এ কাজটি সম্পন্নের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধি-সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, বিদ্যুতের মূল্য হ্রাস বা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। বর্তমান মূল্যহার হ্রাস বা বৃদ্ধি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত হয়।

হামিদ বলেন, কমিশন স্বতন্ত্র ও পেশাদারিত্ব নিয়ে এই কাজ করে থাকে। অহেতুক বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে গ্রাহকের কষ্ট দেয়া সরকারের উদ্দেশ্য নয়। গ্রাহকরা যে মূল্য পরিশোধ করছে, তা ব্যয়ভিত্তিক নয়। বিতরণ সংস্থা বা কোম্পানিগুলো আর্থিক লোকসান দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এমতাবস্থায় যাচাই-বাছাই শেষে গ্রাহকদের আর্থিক সক্ষমতা বিচার করে গত ডিসেম্বর থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে খুচরাপর্যায়ে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ট্যারিফ ঘাটতির জন্য ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৪ হাজার ৬৮৫ কোটি টাকা লোকসান হয়েছে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে বিতরণ ব্যবস্থায় আধুনিকায়নের জন্য বিদ্যুতের মূল্যহার ব্যয়ভিত্তিক হওয়া প্রয়োজন।

সরকারি দলের মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বিচ্ছন্ন দ্বীপে বিদ্যুৎ সুবিধা পোঁছে দেয়ার জন্য সোলার ও বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

বিদ্যুতের মূল্য হ্রাস বা বৃদ্ধি চলমান প্রক্রিয়া: নসরুল হামিদ

আপডেট সময় ০৯:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮