ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

প্রধানমন্ত্রীর সততা ও দৃঢ়তা আ’লীগের বিরাট সম্পদ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অর্জিত জনগনের আস্থার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দৃঢ়তার ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছে তা আওয়ামী লীগের বিরাট সম্পদ। তিনি বিশ্বের সৎ ও পরিশ্রমী সরকার প্রধানদের মধ্যে অন্যতম। এটা আমাদের একটি বড় অর্জন।’ তিনি বলেন, বর্তমান সরকারের যে উন্নয়ন ও অর্জন রয়েছে তা দেশে- বিদেশে সমাদৃত। সরকারের উন্নয়ন ও অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি,সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির কাহিনী শুধু দেশে নয়, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তারা কোন মুখে জনগণের কাছে ভোট চাইতে যাবে তা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, বিএনপি এমন কোন সফলতা দেখাতে পারবে না যার ভিত্তিতে তারা জনগণের কাছে ভোট চাইবে। পদ্মা সেতু, মেট্রোরেল ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দূরের কথা একটি বড় রাস্তা নির্মাণের কথাও তারা বলতে পারবে না। কাদের বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বুকে সাহস আছে। সত্যকে নিয়ে তারা জনগণের কাছে যাবে। সরকারের ভুলের চেয়ে অর্জন অনেক বেশি। আর চাঁদেরও কলঙ্ক আছে। সামান্য ভুলের জন্য সরকারের অসামান্য অর্জনকে কখনো কেউ ম্লান করতে পারবে না। আওয়ামী লীগ সরকার সামান্য কোন ভুল-ত্রুটি করে থাকলেও তা শোধরানোর মতো ক্ষমতা তাদের রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, দেশের জেলা ও উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ টিমগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত তারা জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কর্মসূচি সফল করার মাধ্যমে দলকে শক্তিশালী করবে এবং সরকারের উন্নয়ন ও অর্জনগুলোকে জনগনের সামনে তুলে ধরবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এবারই প্রথম বারের মত দলীয় প্রতীকে এ সিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে কেউ আওয়ামী লীগের প্রার্থী নয়। দলের পক্ষ থেকে একাধিক জরিপ চালানো হয়েছে। জরিপে যে এগিয়ে থাকবেন মনোনয়ন বোর্ড তাকেই মনোনয়ন দেবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনা মোতায়েন করার দাবীর জবাবে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার দুরভিসন্ধি থেকেই বিএনপি প্রতিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে থাকে। বিএনপি ক্ষমতায় থাকার সময় কোন নির্বাচনে সেনা মোতায়েন করেনি। এখন তারা কিভাবে প্রতিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানায়।

এর আগে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

প্রধানমন্ত্রীর সততা ও দৃঢ়তা আ’লীগের বিরাট সম্পদ: কাদের

আপডেট সময় ০৬:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮