ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভোলায় গ্যাসভিত্তিক শিল্প নগরী করা হবে: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় মজুদকৃত বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করে অসংখ্য গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে তজুমদ্দিন স্টেডিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক অহিদ উল্ল্যাহ জসিম হাওলাদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা হলে বেকারদের কর্মসংস্থান হবে। বর্তমানে ভোলার অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসকল কাজ সম্পন্ন হলে ভোলা হবে একটি সমৃদ্ধশালী জেলা। চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এমপি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আওয়ামী লীগ নেতা অহিদ উল্লাহ জসিম গত ৩১ ডিসেম্বর রাতে সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ভোলায় গ্যাসভিত্তিক শিল্প নগরী করা হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮