ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহে এসে বিবাহবার্ষিকী পালন করলেন মার্কিন নারী

অাকাশ জাতীয় ডেস্ক:

আমেরিকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে শ্বশুর বাড়িতে এসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন সেই মার্কিন নারী এলিজাবেথ। লাল শাড়িতে তিনি সেজেছিলেন বাঙালি বধূ সাজে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। এরপর একে অপরকে খাইয়ে দেন।বিবাহবার্ষিকী উপলক্ষে তারা দুজনে গ্রামের মাঠে-ঘাটে ছবি তুলেছেন। এই সপ্তাহে তিনি বাংলাদেশে এসেছেন নিজেদের বিবাহবার্ষিকী পালন করতে।

২০১৫ সালের মে মাসে ফেসবুকে পরিচয় এই দুজনের। এরপর ২০১৭ সালের ২ জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন এই মার্কিন নারী। গত বছর ৯ জানুয়ারি খুলনার শালম এজি চার্চে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ে পড়ান রেভারেল্ড লিতু মুন্সি।

বিয়ে করার পর মার্কিন নারী এলিজাবেথ বেশ কিছুদিন থাকেন শ্বশুর বাড়ি রাখালগাছিতে। আমেরিকা ফিরে যাওয়ার সময় স্বামী মিঠুনকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে। আর বিয়ের প্রথমবার্ষিকী স্বামীকে ছাড়া কি উদযাপন করা যায়? আর তাই জানুয়ারির প্রথম সপ্তাহে ছুটে আসেন শ্বশুরালয়ে। মিঠুন বিশ্বাস জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে এলিজাবেথ এখানে আসে। শুধুমাত্র বিবাহবার্ষিকী পালন করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিনাইদহে এসে বিবাহবার্ষিকী পালন করলেন মার্কিন নারী

আপডেট সময় ১১:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮