ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয়ে খাস জমি বন্দোবস্ত নেয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকালে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃত ওই প্রতারকের নাম মো. আব্দুল আজিজ (৪৫)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ থানা এলাকায়। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঢাকার রামপুরার ঠিকানা লেখা রয়েছে।

গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান জানান, বুধবার বিকাল চারটার দিকে প্রতারক আব্দুল আজিজ জেলা রাজস্ব অফিসে গিয়ে সংশ্লিষ্ট সহকারীদের কাছে নিজেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয় দেন। তিনি কাশিমপুর মৌজার কয়েক একর খাস জমি বন্দোবস্ত নেয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুর রহমান জাল স্বাক্ষরিত চিঠি, গাজীপুরের আরডিসি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের জাল স্বাক্ষরসহ বিভিন্ন চিঠি ও কাগজপত্র উপস্থাপন করে এবং দ্রুত বন্দোবস্ত দেয়ার জন্য চাপাচাপি শুরু করেন।

এসময় তার আচরণ ও কথাবর্তায় জেলা রাজস্ব অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তাকে আটক করে আরডিসির কাছে নিয়ে যাওয়া হয়। পরে খোঁজ নিয়ে সকল প্রতারণা ফাঁস হলে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভূমি রাজস্ব কর্মকাণ্ডে এ জাতীয় ভুয়া তদবিরকারকদের দৌরাত্ম আইনানুগভাবে মোকাবোলা করা হবে। এ প্রতারণা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা, আটক ১

আপডেট সময় ১১:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮