ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে লোডশেডিংমুক্ত করেছে সরকার: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে লোডশেডিংমুক্ত বাংলাদেশ তৈরি করেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, বিএনপি সরকার লোডশেডিংয়ের যন্ত্রণায় ভরা বাংলাদেশ রেখে গিয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে লোডশেডিংমুক্ত বাংলাদেশ তৈরি করেছেন। লোডশেডিংয়ের আশঙ্কা মুক্ত হওয়ায় গ্রামে-গঞ্জে এখন কলকারখানা হচ্ছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বুধবার তার নির্বাচনী এলাকা মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিদ্যুতের নবনির্মিত ১৩টি লাইনের মাধ্যমে ২০ কিলোমিটার লাইন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এ বছরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সংযোগ দেয়ায় গ্রামের শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে, লেখাপড়ার মান বাড়বে। লোডশেডিংয়ের আশঙ্কামুক্ত হওয়ায় গ্রামে-গঞ্জে এখন কলকারখানা গড়ে উঠছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বানও জানান মন্ত্রী।

ত্রাণমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিদ্যুতের ৫২১ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছে। এতে ৫৫ হাজার ১৮০ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।

চাঁদপুর পল্লী বিদ্যুতায়ন সমিতি-২ এর ১৩টি লাইনের মাধ্যমে ২০ কিলোমিটার লাইন উদ্বোধনকালে চাঁদপুর পল্লী বিদ্যুতায়ন সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, মতলব উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ গিয়াস, সেক্রেটারি বিএইচ কবির ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

দেশকে লোডশেডিংমুক্ত করেছে সরকার: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ১১:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮