ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোর সন্দেহে কলেজছাত্রকে পিটুনি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. রুবেল হোসেন নামে এক কলেজছাত্রকে মারধর করেছে এক দোকান মালিক। এ ঘটনায় বিক্ষুদ্ধ কলেজ শিক্ষার্থীরা ওই মালিকের দোকান ঘর ভাঙচুর চালিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ঝাউতলা গ্রামের মো. আজিজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজের পাশে একটি হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন আগে ওই হোটেল থেকে মালিকের স্ত্রীর কানের দুল ও দেড় হাজার টাকা চুরি হয়ে যায়। এ চুরি সন্দেহে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র রুবেলকে হোটেলের ভেতরে নিয়ে গিয়ে মারধর করেন হোটেল মালিক।

পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ওই হোটেল ভাঙচুর করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী বলেন, বিনা কারণে আমার কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে ওই হোটেল কোন শিক্ষার্থী ভাঙচুর করেনি।

অভিযুক্ত হোটেল মালিক আজিজের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক এএসআই মো. বাশার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে ওই দোকান ভাঙচুর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চোর সন্দেহে কলেজছাত্রকে পিটুনি

আপডেট সময় ০৮:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮