ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্য কোন দেশ নয়, সব পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করা: উ. কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া বলেছে, তাদের সব পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রকে তাক করে প্রস্তুত রাখা হয়েছে। তাদের কোনো অস্ত্রই দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখা হয়নি। দেশটি আরও বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন সংলাপে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।

দুবছর পর দুই কোরিয়া তাদের প্রথম আনুষ্ঠানিক সংলাপ শুরু করার পর উত্তর কোরিয়া এমন ঘোষণা দিল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানজামুনে শীতকালীন অলিম্পিক নিয়ে দুপক্ষের উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়।

আনুষ্ঠানিক সংলাপের পর পিয়ংইয়ংয়ের প্রধান আলোচক রি সন গন বলেন, আমাদের সব পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করে রাখা হয়েছে।আমরা কোনো অস্ত্রই ‘আমাদের ভাই’ দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখিনি।

বৈঠকে দুই কোরিয়া নিজেদের মধ্যকার সংকট সমাধানের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সেই সঙ্গে আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে অংশ নিতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্য কোন দেশ নয়, সব পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করা: উ. কোরিয়া

আপডেট সময় ০১:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮