ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, একটি কেন্দ্রে থাকবে ডিভিএম। মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষকদের কিংবা অন্য কোনো সংস্থার ভোট/কেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে একটা নীতিমালা থাকে। আবার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিশেষ কিছু ক্ষমতা থাকে। সেই ক্ষমতা বলে ভোটগ্রহণে ব্যত্যয় ঘটবে এমন কিছু মনে হলে তিনি কেন্দ্রের মধ্যে পর্যবেক্ষক, সাংবাদিক কিংবা অন্য কোনো সংস্থার লোকদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে পোস্টারের ক্ষেত্রে প্রার্থীরা নির্দেশনা না মানলে ব্যবস্থা নেবে কমিশন। তাদের ব্যাপারে কোনো শৈথল্য দেখা হবে না। আর কোনো কেন্দ্রের বিষয়ে যথাযথ অভিযোগ থাকলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে আগামী ২৬ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির নির্বাচনে আবুল কাশেমকে ও ঢাকা দক্ষিণ সিটিতে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে: সিইসি

আপডেট সময় ০১:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮