ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর আকাপুলকো শহরের ‘কমিউনিটি পুলিশ বাহিনী’র সঙ্গে স্থানীয়দের বন্দুকযুদ্ধে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই স্থানীয় বাসিন্দা। স্থানীয় সময় রোববার সকালে শহরের বাইরের বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

খবরে বলা হয়, অসদাচরণের অভিযোগে এ তরুণকে আটকের ঘটনা কেন্দ্র করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা ভুয়া পুলিশবাহিনীর ৩ সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই অবৈধ বাহিনীর ৩০ সদস্যকে গ্রেফতার করা হয়।

যে বিচ রিসোর্টে ঘটনাটি ঘটেছে সেটির সঙ্গে বহু বিশ্বখ্যাত হলিউড মুভির স্মৃতি জড়িত। এ কারণে জায়গাটিকে ‘হলিউড প্লেগ্রাউন্ড’ বলেও ডাকা হয়। এ ছাড়া মাদকের জন্যও কুখ্যাত এই শহরকে আফিম উৎপাদনের কেন্দ্রস্থল বলে গণ্য করা হয়। এ জন্য এর অপর নাম ‘আফিম নগর’।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল হাভিয়ের ওলিয়া পালায়েস বলেন, হত্যা, অবৈধ অস্ত্র রাখা ও মাদকসংশ্লিষ্টতার অপরাধে জড়িত সন্দেহে অবৈধ এই বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১১

আপডেট সময় ১০:৩৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮