ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস করব না। আমি নতুন মন্ত্রণালয়ে চ্যালেঞ্জিং কাজ করতে চাই। রোববার বেলা সাড়ে ১১টায় পিআইডির সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তারানা হালিম বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়; নতুন মন্ত্রণালয়ে চ্যালেঞ্জিং কাজ করতে চাই। একই সঙ্গে নতুন মন্ত্রণালয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে বেলা ১১টায় সচিবালয়ে নতুন দফতরে যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করে একটি সভায় অংশ নেন তিনি।

প্রসঙ্গত সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এ ছাড়া রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে।

গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার দফতরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে না যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তথ্য মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ায় তারানা হালিমের অসন্তোষের খবরও গণমাধ্যমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়: তারানা হালিম

আপডেট সময় ১২:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮