ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র। শুক্রবার সন্ধ্যায় কোলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দু`নম্বর প্রেক্ষাগৃহে,কোলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি ও ভারতীয় সেনাদের দেয়া রক্তে পদ্মা-মেঘনা-যমুনার পানি আজো লাল। কোনো সাম্প্রদায়িক অপশক্তিই দু’দেশের এ মেলবন্ধনের প্রতি হুমকি হতে পারেনা। সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারলেই শান্তি ও উন্নয়নের পথে সকল চ্যালেঞ্জ মোকাবিলার পথ সুগম হবে।

হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র মাধ্যমটি মানুষকে সবচেয়ে বেশি কাছে টানে, মানুষের মাঝে আবেগ সঞ্চার করে, তাকে ভাবতে শেখায়, আর আলোকচিত্র হচ্ছে কালের প্রতিচ্ছবি। বাংলাদেশ ও ভারতে দু’দেশের চলচ্চিত্র ও আলোকচিত্রের নিয়মিত প্রদর্শনী দু’দেশের সম্পর্ককে আরো গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কোলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মনজুরুর রহমানের সঞ্চালনায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যু ও অচিরাচরিত শক্তি উৎস বিভাগের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, কোলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল প্রখ্যাত ভারতীয় সংস্কৃতি ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, চলচ্চিত্রশিল্পী প্রসেনজিৎ, কোয়েল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

চারদিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ৫ থেকে ৮ জানুয়ারি কোলকাতার নন্দ কেন্দ্রে ও নজরুল তীর্থে বাংলাদেশের ২৪ টি সিনেমা এবং ৮৩টি মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮