ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: বিমানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নবনিযুক্ত বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। শুক্রবার গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন নতুন মন্ত্রী।

বঙ্গবন্ধুর সমাধিতে এসে আবেগে আপ্লুত হয়ে শাহজাহান কামাল বলেন, আমি বঙ্গবন্ধুর সহচর ছিলাম। তাঁর নির্দেশ ও নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলাম। এখন তাঁর কন্যা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবো।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক দেলোয়ার হোসেন, সোনাইমুড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল হক বাকের, কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এর আগে মন্ত্রী আজ সকালে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেন লক্ষ্মীপুর -৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এরপর বুধবার মন্ত্রিসভা রদবদল করে তাকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: বিমানমন্ত্রী

আপডেট সময় ০৬:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮