ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করার অধিকতর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমাদের সমাজে অনগ্রসর অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা। এ মন্ত্রণালয়ে অধিকতর সুযোগ রয়েছে মানুষের সঙ্গে কাজ করার।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের যে কর্মসূচি, তা সততা ও নিষ্ঠা দিয়ে এবং পরিশ্রম করে বাস্তবায়ন করাই হবে আমার প্রধান কাজ। আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তবে তার আগে প্রয়োজন কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মাধ্যমে সেই সমাজ প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আমি আশা করি, অতীতের চেয়ে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ের বাজেট আরও বাড়বে।

মন্ত্রিসভার দফতর পুনর্বণ্টনের পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যান রাশেদ খান মেনন। এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল স্বাভাবিক উল্লেখ করে মেনন বলেন, নির্বাচনের বছরে এরকম রদবদল হয়। এটা স্বাভাবিক। ভারতের দিকে তাকালেও তাই দেখা যাবে। তাদের দেশেও নির্বাচনী বছরে মন্ত্রিসভার রদবদল হয়।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এ মন্ত্রণালয়ের কাজ এগিয়ে যাবে। আমরা সবাই মন্ত্রীকে সহযোগিতা করব। তার নেতৃত্বে এগিয়ে যাব। এ মন্ত্রণালয়ের কাজ আগের চেয়েও এগিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে কড়া বার্তা হিজবুল্লাহর

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে: মেনন

আপডেট সময় ১১:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮