ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অনশনের পঞ্চম দিন আরও ১৫ শিক্ষক অসুস্থ

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপিওভুক্তির দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি অব্যাহত রেখেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গত ২৬ ডিসেম্বর থেকে চলা এই আন্দোলনে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৬৭ জনের মতো শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়েছেন। আজও ১৫ জনের মতো শিক্ষক অসুস্থ হলে হাসপাতাল নেয়া হয়।

গত চার দিনের মতো অনশনের পঞ্চম দিন বৃহস্পতিবারও জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনে অংশ নেয়া নেতারা বলেন, আমরণ অনশন পালনে গত চার দিনে প্রায় ৫২ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরে আবারও অনশনে যোগ দিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নতুন করে আরও অনেক শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্তির আন্দোলনে যোগ দিয়েছেন।

গত রবিবার থেকেই না খেয়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষকরা। এর আগে পাঁচ দিন অবস্থান কর্মসূচিতে সরকারের কাছে সাড়া না পেয়ে শনিবার অনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।

তবে অসুস্থ হলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে এখনও অটল শিক্ষকরা। অনশন থেকে ফেরাতে আশ্বাস নিয়ে আশা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মঙ্গলবারই ফিরিয়ে দিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, এবার সুনির্দিষ্ট ঘোষণা অথবা প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে তারা বাড়ি ফিরে যাবেন না।

শিক্ষকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলতি অর্থবছর থেকে এমপিওভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অনশনের পঞ্চম দিন আরও ১৫ শিক্ষক অসুস্থ

আপডেট সময় ০১:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮