ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর অনুদান

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাদিদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। প্রেস সচিব জানান, মেজর জাদিদের সহধর্মিনী জাকিয়াতুজ জোহরা বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২৪ সেপ্টেম্বর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর জাদিদ গুরুতর আহত হন।

প্রেস সচিব বলেন, তিনি বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া শেখ হাসিনা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে ৩০ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি লিভার সিরোসিসে ভুগছেন।

অপরদিকে, শিল্প মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে। প্রেস সচিব জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট সময় ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮