ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কিছু শ্রমিক প্রতিনিধির বিদেশভ্রমণ রহস্যজনক: মুক্তিযুদ্ধ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শ্রমিক প্রতিনিধি হিসেবে কিছু শ্রমিকের ঘন ঘন বিদেশ ভ্রমণ রহস্যজনক। তাদের প্রতি সরকারের নজরদারি রয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকায় ব্লেসিং নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ‘এই খাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কিছু শ্রমিক আছে যারা শ্রমিক প্রতিনিধি হিসেবে ঘন ঘন বিদেশ যায়। তারা বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ করে। তারা বিশ্বে বিভিন্ন দেশে কনফারেন্সে যায়। এগুলো নিঃসন্দেহে রহস্যজনক।

মন্ত্রী বলেন, ‘তথাকথিত শ্রমিক নেতাদের ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে। দেশে নাশকতারোধেও সরকার সতর্ক। তবে এ ব্যাপারে আরো নিবিড়ভাবে নজরদারি থাকা প্রয়োজন।’

এর আগে মন্ত্রী ফিতা কেটে ওই কারখানাটি উদ্বোধন করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিমুল কবির প্রমুখ। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদার, যুবলীগ নেতা সেলিম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

কিছু শ্রমিক প্রতিনিধির বিদেশভ্রমণ রহস্যজনক: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট সময় ০৮:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮