ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদগঞ্জে আরেক ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার নামে আরো এক জেএসসি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শাশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দিনমজুর হারুনুর রশিদের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ।

নিহত সুমাইয়া পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয় লোকজন জানায়, বিকালে খাবার পরপরই সে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান জানান, নিহত সুমাইয়া জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, এটি অপমৃত্যু। ময়নাতদন্ত ছাড়া নিহত শিক্ষার্থীর মৃত্যুর কারণ সুনিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।

অপরদিকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি এমন খবর শুনে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও বস্তুত সে পাস করেছে। তার নামের সাথে মিল থাকা আরেক ছাত্রী অকৃতকার্য হয়েছিল। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান জানান, এক বিষয় পরীক্ষা দেয়া ওই ছাত্রীকে কে বা কারা বলেছে- এবারো সে উত্তীর্ণ হয়নি। একথা শুনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ফেরদৌসি আক্তার উত্তীর্ণ হয়েছে। তার রোল (৫৯৮৪৭৩) বরং একই নামের অন্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফরিদগঞ্জে আরেক ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০১:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮