ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ব্যবসা করতে চাইলে ভবদহ সমস্যার সমাধান হবে না: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভবদহ নিয়ে ব্যবসা করতে চাইলে যুগের পর যুগ এভাবেই এ এলাকার জনগণকে দুঃখ দুর্দশার মধ্যে কাটাতে হবে। এ সমস্যার সমাধান হবে না। শুক্রবার যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ কলেজ মাঠে ভবদহ সমস্যা বিষয়ক ‘সাউথ এশিয়ান পিপলস্ কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন ছাড়া ভবদহ সমস্যার সমাধান সম্ভব নয়। এলাকার সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে চাইলে ভবদহ সমস্যার সমাধান সম্ভব। ভবদহ জাতীয় সমস্যা। এলাকার জনগণ চাইলে টিআরএম প্রকল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবো।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো কাজ বাস্তবায়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু মানুষের সমর্থন, ভালোবাসা নিয়েই দেশ স্বাধীন করেছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এদেশের জনগণের ভালবাসা নিয়েই আজ রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। জনগনকে সঙ্গে নিয়েই আজ দেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।

বিএনপি-জামায়াতের উদ্দেশে মন্ত্রী বলেন, গত সংসদ নির্বাচনের আগে ও পরে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে যে তাণ্ডব চালিয়েছে, তাতে এদেশের জনগণ বুঝে নিয়েছে বিএনপি ক্ষমতায় এলে তারা এদেশে গণহত্যা চালাবে। যারা ৭১’র দেশবিরোধী ভূমিকায় ছিল তাদের হাতে এদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল বিএনপি। যে কারণে জনগণ আর এখন তাদের ক্ষমতায় দেখতে চায় না।

ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে ও প্রভাষক দেবাশীষ রাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, এসএপিএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি লাভলী ইয়াসমিন, সিইও লাইফ সাইদুল আহসান রিয়াল, ভারতের প্রতিনিধি মানিক সমাজদার, নেপালের প্রতিনিধি সুন্দুর বাহাদুর সিনি, কলেজের সভাপতি বিষ্ণু দত্ত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ব্যবসা করতে চাইলে ভবদহ সমস্যার সমাধান হবে না: নৌমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭